মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৩ আগষ্ট:
মেহেরপুরের গাংনী উপজেলার কুঞ্জনগর গ্রামে বজ্রপাতের ঘটনায় সামসুজ্জামান ভাদু নামের এক কৃষক মারা গেছে এবং বিভিন্ন গ্রামে আহত হয়েছে আরো ৭ জন। আহতরা হলো চাঁদপুর গ্রামের সাইফুল ইসলামের স্ত্রী কনিকা, মেয়ে সাহরিকা(৪), মতিয়ারের মেয়ে সোহানী(৬),চিৎলা গ্রামের শাজিউরের মেয়ে জসেনী, শুকুর আলীর স্ত্রী মোমেনা,হেমাযেত পুর গ্রামের সোহানী এবং শিমুলতলা গ্রামের হায়াত আলী। আহতরা গাংনী স্বাস্থ্য কমপ্রেক্সে চিকিৎসাধীন রয়েছে।
এলাকাবাসীরা জানায়, বুধবার বিকাল সাড়ে ৩ টার দিকে কুঞ্জনগর গ্রামের সামুসজ্জামান ভাদু পাওয়ার ট্রিলার নিয়ে মাঠে কাজে করছিলো। এ সময় হঠাৎ বৃষ্টি শুরু হলে বজ্রপাতের আঘাতে তার শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গাংনী স্বাস্থ্য কমপ্রেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।