মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৯ মে:
মেহেরপুরের গাংনী উপজেলার বামুন্দী গ্রামে বোমা বানাতে গিয়ে বিস্ফোরিত বোমায় ক্ষত-বিক্ষত হয়েছে সালাম নামের এক সন্ত্রাসীর দু’হাত। উড়ে গেছে দু’হাতের কবজী। গ্রামবাসী ও পরিবারের লোকজন রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে আসে। অবস্থার অবনতি হলে দায়িত্বরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে। শেষ খবর পাওয়া পর্যন্ত তাকে বহনকারী এম্বুলেন্সটি ঢাকার উদ্দেশ্য রওয়ানা হয়েছে বলে তার পরিবারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। বোমারু
সালামকে দেখতে হাসপাতালে আসেন মেহেরপুরের পুলিশ সুপার আব্দুল্লাহেল বাকী ও সদও থানার ওসি তদন্ত মাসুদ আলী।
এদিকে গাংনী থানা পুলিশ বিস্ফোরন স্থল থেকে একটি অত্যাধুনিক এলজি সাটারগান উদ্ধার করেছে বলে গাংনী থানার অফিসার ইনচার্জ বিমল কৃষ্ণ মলিক সাংবাদিকদের জানিয়েছেন। সালামকে মেহেরপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আটক করা হয়েছে বলেও তিনি জানান।
গাংনী থানার অফিসার ইনচার্জ বিমল কৃষ্ণ মলিক জানান, আহত সালামের পিতা র্যাব ও পুলিশের ক্রসফায়ারে নিহত হয়েছিল। সালামের বিরুদ্ধে একাধিক বোমা মারা ছাড়া অন্যান্য মামলা রয়েছে। সে বামুন্দীর বিএনপি নেতা আব্দুল আলিমকে বোমা মারা মামলায় সদ্য জামিন নিয়ে বেরিয়ে এসেছে।
পুলিশ জানায়,আজ শনিবার রাত সাড়ে ৮ টার দিকে বামুন্দী পশ্চিমপাড়ার একটি মাঠের মধ্যে বোমা বানাচ্ছিল সন্ত্রাসী সালাম। এ সময় অসাবধানতা বসত একটি বোমার বিস্ফোরন ঘটে। বিস্ফোরিত বোমায় সালামে দু’হাত ক্ষত-বিক্ষত হয়। বোমার বিকট শব্দ শুনে গ্রামবাসীরা মাঠের মাঝে ছুটে গিয়ে সালামের রক্তাক্ত দেহ দেখতে পায়। পরে তারা তাকে
মূমূর্ষ অবস্থায় উদ্ধার করে স্যালো ইঞ্জিন চালিত আলগামনে করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে যায়।