গাংনী প্রতিনিধি:
মেহেরপুরের গাংনীতে শ্লীলতাহানীর ঘটনায় ভেঙ্গে গেল নীলার সংসার। পুরাতন মটমুড়া গ্রামে এ ঘটনা ঘটে।
ঘটনাসূত্রে জানাগেছে, তেতুলবাড়ীয়া গ্রামের আবুল হকের মেয়ে ছবিতা আক্তার নীলা (১৮) এর সাথে পুরাতন মটমুড়া গ্রামের নুর ইসলামের ছেলে আবু মুছা’র সাথে প্রায় ৮-১০ মাস আগে বিয়ে হয় এবং সুখে শান্তিতে ঘর-সংসার করতে থাকে। নীলার স্বামী পেশায় একজন মাছ ব্যবসায়ী। ঘটনার রাতে সে মাছ নিয়ে আসার উদ্দেশ্যে চুয়াডাঙ্গাতে যায় এবং রাতে ফিরবেনা বলে জানিয়ে দেয়। এমন সুযোগে একই গ্রামের বিল্লাহ হোসেনের ছেলে রেজাউল হক নীলার ঘরে ঢুঁকে তাকে শ্লীলতাহানীর চেষ্টা করে। বিষয়টি নীলার শ্বশুর বাড়ীর লোকজন জানতে পেরে রেজাউলকে চড়-থাপ্পড় মেড়ে ঘরের মধ্যে আটকিয়ে রাখে। স্থানীয় মন্ডল মাতবররা তাকে ছেড়ে দেয়। এ ঘটনায় নীলার স্বামী তার সাথে সংসার করবে না বলে স্পষ্ট জানিয়ে দেয়।
এ বিষয়ে স্থানীয়রা সোমবার রাতে স্থানীয়ভাবে সালিসীর মাধ্যমে বিষয়টি মীমাংসার চেষ্টা করে ব্যর্থ হয়। নীলার স্বামী মুছা নীলার সাথে সংসার করবে না বলে স্পষ্টভাবে জানিয়ে দেয়। এমনি পরিস্থিতিতে নীলা তার সংসার হারিয়ে বর্তমানে তার গ্রামের ইউনিয়ন পরিষদের মেম্বর সাহাজান আলীর বাড়ীতে অবস্থান করছে। গরীব অসহায় পিতার মেয়ে নীলার কি দোষ ছিল যে পাড়ার এক বকাটে যুবকের কারণে তার সংসার ভেঙ্গে গেল। স্থানীয়দের জোর দাবী যার কারণে নীলার সংসার ভেঙ্গেছে তাকেই নীলার দায়িত্ব নিতে হবে। এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে এলাকাবাসী।