গাংনী প্রতিনিধি :
মেহেরপুরের গাংনীতে সিআইজি সমূহের মাঝে জাল বিতরণ করা হয়েছে। আজ বুধবার দুপুরে গাংনী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সিআইজি সমূহের মাঝে এ জাল বিতরণ করা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তার দপ্তর অনুষ্ঠানটি আয়োজন করে। ২০১৯-২০২০ অর্থ বছরে ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম ফেজ।। প্রজেক্ট (এনএটিপি-২) এর আওতায় জেলা মৎস্য কর্মকর্তা সাইফুদ্দিন ইয়াহিয়া’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাল বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম এ খালেক।
মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা ইকবাল শরীফের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ইয়ানুর রহমান। উপজেলার ইকুড়িয়া-বাথানপাড়া গ্রামের সিআইজি’র মহিলা মৎস্য চাষী সমবায় সমিতির সভাপতি পপি খাতুন ও দূর্লভপুর গ্রামের সিআইজি’র পুরুষ মৎস্য চাষী সমবায় সমিতির সভাপতি তৌহিদুল ইসলামকেসহ মোট ১৮টি সিআইজি’র মাঝে এ জাল বিতরণ করা হয়।