গাংনী প্রতিনিধি:
মেহেরপুরের গাংনী পৌর সভার বিভিন্ন এলাকার স্ট্রীট লাইটিং এ ২ কোটি এবং রাস্তা পাকা করণে ৩ কোটি টাকাসহ মোট ৫ কোটি টাকার উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে।
শনিবার বিকালে ৭৪ মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন এ উন্নয়ন কাজের উদ্বোধন করেন।গাংনী বাজার বাসষ্ট্যান্ডে স্ট্রীট সোলার লাইট, গাংনী পৌর এলাকার ৭ নং ওয়ার্ডের পুর্ব মালসাদহ এলাকা এবং ভিটাপাড়া এলাকার রাস্তার পাকা করণ কাজসহ মোট ৫টি রাস্তায় পাকা করণের উদ্বোধন করা হয়। এ সময় বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন গাংনী বাজার মসজিদের ঈমাম রুহুল আমিন।
এ সময় গাংনী পৌর মেয়র আশরাফুল ইসলাম, আওয়ামীলীগ নেতা মনিরুজ্জামান আতু, উপজেলা আওয়ামীলীগৈর যুগ্ম সম্পাদক ও তেতুলবাড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নাজমুল হুদা বিশ্বাস, সহকারী প্রকৌশলী শামীম রেজা, উপসহকারী প্রকৌশলী জামিউল ইসলাম, প্রধান সহকারী আসলাম আলী, প্রকৌশলী হুমায়ুন কবির, ষ্টোরকীপার মামুন অর রশীদসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ স্থানীয় ব্যাক্তিবগ্য উপস্থিত ছিলেন।