মেহেরপুর নিউজ ২৪ ডট কম,৩১ অক্টোবর:
মেহেরপুর-কাথুলী সড়কের কলোনীর মাঠ নামক স্থানে সড়ক দূর্ঘটনায় ঘটনাস্থলে মারা গেছে জিরান (৪৬) নামের এক সাইকেল আরোহী। আহত হয়েছে মোটরসাইকেল চালক সাহারবাটি গ্রামের খবির উদ্দীনের ছেলে হাফিজুল ইসলাম। বর্তমানে সে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেহেরপুর মর্গে পাঠিয়েছে।
গাংনী থানার অফিসার ইনচার্জ ওসি গোলাম মোস্তফা জানান,রোববার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে গাংনী উপজেলার গাড়াবাড়িয়া গ্রামের কালি মন্ডলের ছেলে জিরান (৪৬) সাইকেল যোগে সাহারবাটি থেকে গাড়াবাড়িয়া নিজ গ্রামে যাওয়ার পথে বিপরীত গামী মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় মোটরসাইকেল চালক সাহারবাটি গ্রামের খবির উদ্দীনের ছেলে হাফিজুল ইসলাম মারাত্বক আহত হন। আহত হাফিজুল ইসলাম কে প্রথমে গাংনী ও পরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।