গাংনী প্রতিনিধি:
মেহেরপুরের গাংনীতে ১৩ বোতল ফেন্সিডিলসহ দুই যুবককে আটক করেছে গাংনী থানা পুলিশ। বৃহস্পতিবার দিবগত রাতে মথুরাপুর-করমদি গ্রামের মাঠের মাঝ থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো -কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার সদরপুর গ্রামের মাসুদ রানার ছেলে মনোয়ার (২৭) ও একই গ্রামের খলিলুর রহমানের ছেলে জসিম (২৫) গাংনী থানা পুলিশের ওসি (তদন্ত) সাজেদুর রহমান জানান, বৃহস্পতিবর রাতে মথুরাপুর-করমদি গ্রামের মাঠের মাঝ দিয়ে ফেন্সিডিল পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে গাংনী থানা পুলিশের এস আই বরকত আলী সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালায়।
অভিযানে মাঠের মাঝ থেকে কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার সদরপুর গ্রামের মাসুদ রানার ছেলে মনোয়ার (২৭) ও একই গ্রামের খলিলুর রহমানের ছেলে জসিম (২৫) নামের দুই যুবককে আটক করা হয়।
পরে তাদের দেহ তল্লাশী করে উভয়ের কাছে ১৩ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। আটককৃতদের আজ শুক্রবার মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হবে।