মেহেরপুর নিউজ:
মেহেরপুরের গাংনীতে ২৫ বোতল ফেন্সিডিল সহ দরবেশ আলী (২৩) নামে একজনকে আটক করেছে মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশ।
মেহেরপুরের পুলিশ সুপার এস এম মুরাদ আলীর নির্দেশে এসআই তারিকুল ইসলাম এর নেতৃত্বে মঙ্গলবার রাত নয়টার দিকে মেহেরপুর গাংনী উপজেলার চৌগাছা এলাকায় গোয়েন্দা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে আটক করে তাকে।
দরবেশ আলী কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার খলিসাকুন্ডি বড় গোরস্থান পাড়ার আব্দুল গনির ছেলে। মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশের অফিসার্স ইনচার্জ জুলফিকার আলী বলেন তার বিরুদ্ধে গাংনী থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।