মেহেরপুর নিউজ :
মেহেরপুরের গাংনীতে ৫শ গ্রাম গাঁজাসহ বকুল হোসেন (৪০) ও নজির হোসেনকে(৫৮) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মেহেরপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
শনিবার দিবাগত রাত এগারোটার দিকে, গোপন সংবাদের ভিত্তিতে, মেহেরপুরের পুলিশ সুপার এস এম মুরাদ আলীর নির্দেশে, মেহেরপুর গোয়েন্দা ডিবি পুলিশের এস আই (নিঃ) হাবিবুর রহমানের নেতৃত্বে, এএসআই ইব্রাহিম বিশ্বাস, আহসান হাবিব ও হেলাল উদ্দিনসহ সঙ্গীয় ফোর্স নিয়ে গাংনী থানার ঝোড়াঘাট এলাকায় অভিযান চালিয়ে বকুল হোসেন ও নজির হোসেন কে গ্রেফতার করেন তারা। এই সময় তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ৫শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত বকুল হোসেন মেহেরপুর গাংনী থানার ঝোড়াঘাটা পশ্চিম পাড়ার দৌলত মন্ডলের ছেলে, নজির হোসেন একই এলাকার মৃত কিতাবআলির মন্ডলের ছেলে।
উভয়ের বিরুদ্ধে গাংনী থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।