মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৫ সেপ্টেম্বর:
মেহেরপুরের গাংনী থানা পুলিশের উদ্ধার করা ৬ টি শক্তিশালী তাঁজা বোমা ধ্বংস করেছে সেনাবাহিনীর একটি বোমা বিশেষজ্ঞ দল। মঙ্গলবার দুপুরে গাংনী ধানখোলা মাঠের মধ্যে অত্যন্ত সতর্ক অবস্থায় ৬ টি তাজা বোমা ধ্বংস করেন। বিস্ফোরিত বোমার বিকট শব্দে এলাকা প্রকম্পিত হয়ে ওঠে।
বগুরা ৬ ইঞ্জিনিয়ারিং কোর এর লেঃ শাহরিয়ার এর নেতৃত্বে সেনাবাহিনীর একটি বোমা বিশেজ্ঞ দল গাংনী থানা পুলিশের উপস্থিতিতে বোমা ৬ টি ধ্বংস করেন।
বোমাগুলোর মধ্যে ৪ টি লালটেপ মোড়ানো ও ২ টি কালোটেপ মোড়ানো বোমাগুলো গাংনী থানা পুলিশ বিভিন্ন সময়ে এ উপজেলার বিভিন্ন গ্রাম থেকে উদ্ধার করেছিল।
গাংনী থানার অফিসার ইনচার্জ বিমলকৃষ্ণ মল্লিক জানান, বোমাগুলো ধ্বংস করার জন্য সেনাবাহিনীর বিশেষজ্ঞ দলের কাছে আবেদন জানালে তারা ধ্বংস করতে আসেন।
বোমা ধ্বংস করার সময় গাংনী থানার অফিসার ইনচার্জ ( তদন্ত) মহিউদ্দীন, উপপুলিশ পরিদর্শক নারায়ন চন্দ্র উপস্তিতছিলেন।