মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০২ জুন:
মেহেরপুরের গাংনী উপজেলার সীমান্তবর্তী কাজিপুর সীমান্ত গ্রাম থেকে ৩৮ বোতল ফেন্সিডিল সহ জাহাঙ্গীর নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৬ গাংনী ক্যাম্পের সদস্যরা। আটককৃত বর্তমানে গাংনী থানা পুলিশ হেফাজতে রয়েছে। এ ব্যাপারে গাংনী থানায় মাদক দ্রব্য আইনে একটি মামলা হয়েছে বলে জানিয়েছেন গাংনী থানার অফিসার ইনচার্জ বিমল কৃষ্ণ মল্লিক।
র্যাব-৬ গাংনী ক্যাম্প কমান্ডার লে.সাজ্জাদ রায়হান জানান,আটককৃত জাহাঙ্গীর এলাকার একজন চিন্থিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে গাংনী থানায় এবং র্যাব ক্যাম্পে একাধিক অভিযোগ রয়েছে।
র্যাব জানায়,আজ শনিবার সকাল সোয়া ৬ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬ গাংনী ক্যাম্পের সদস্যরা মেহেরপুর জেলার গাংনী উপজেলার কাজিপুর গ্রামে অভিযান চালায়। র্যাব সদস্যরা একই গ্রামের নিজ বাড়িতে মাদক বেঁচাকেনার সময় বারেকের ছেলে জাহাঙ্গীরকে ৩৮ বোতল ফেন্সিডিল সহ হাতেনাতে আটক করে র্যাব ক্যাম্পে নিয়ে আসে।