মেহেরপুর নিউজ ২৪ ডট কম,৩০ আগষ্ট:
মেহেরপুরের গাংনী উপজেলার কাথুলি ইউনিয়নের বাস্তবায়নাধীন এলজিএসপি’র কার্যক্রম পরিদর্শন করেছেন অতিরিক্তি জেলা প্রশাসক (সার্বিক)ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপসচিব হোসেন আলী খোন্দকার। এ সময় তার সাথে ছিলেন কাথুলী ইউপি চেয়ারম্যান কাবুল হোসেন।
বৃহস্পতিবার সকালে মেহেরপুরের গাংনী উপজেলার কাথুলি ইউনিয়নের এলজিএসপি’র অর্থায়নে বিভিন্ন ওয়ার্ডে ১০ লাখ ৫৩ হাজার ৩৫১ টাকা ব্যায়ে বিভিন্ন প্রকল্পের কার্যক্রম তিনি পরিদর্শন করেন।
কাথুলি ইউনিয়নের চেয়ারম্যান কাবুল হোসেন জানান, প্রাপ্ত অর্থ দিয়ে ইউনিয়েনের ৯ টি প্রকল্পের কাজ প্রায় শেষের পথে।