মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৫ আগস্ট:
মেহেরপুরের গাংনী উপজেলার সহড়াতলা গ্রামে আকস্মিক বজ্রপাতে বিকল হয়ে পড়েছে ৯ টি বিভিন্ন সাইজের কালার ও সাদাকালো টেলিভিশন। ক্ষতিগ্রস্ত টেলিভিশন গুলো হলো,পলাশের ২১ ইঞ্চি,মনিরুলের ১৪ ইঞ্চি,গোলাম হোসেনর ২১ ইঞ্চি,মোজাম্মেলের ১৪ ইঞ্চি,রাজু’র ১৪ ইঞ্চি,সাকলাইনের ২১ ইঞ্চি,রেন্টু’র ২১ইঞ্চি,বজলু’র ১৪ ইঞ্চি,তহুরার ২১ ইঞ্চি এবং একই গ্রামের লাল্টুর ১৪ ইঞ্চি।
জানা যায়,আজ বিকেল সাড়ে ৫ টার দিকে গ্রামের বিভিন্ন চায়ের দোকানে টেলিভিশনে বাংলা সিনেমা দেখাসহ চা পান করছিলেন গ্রামের মানুষেরা। এসময় আচমকা বজ্রপাতে সাথে বিকল হয়ে পড়ে চলমান ৯ টি টেলিভিশন।