মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৯ অক্টোবর:
মেহেরপুরের গাংনী উপজেলার আড়পাড়া গ্রামে ৩ বাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকান্ডে প্রায় ৪ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাঁই হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
আজ সোমবার দুপুরে গাংনীর আড়পাড়া গ্রামে আব্দুর রহমানের বাড়ির পাটকাটির গাঁদা থেকে অগ্নিকান্ডের সূচনা ঘটে। এর পর আগুনের লেলিহান শিখা আব্দুর রহমানের বাড়ি ছাড়িয়ে পার্শ্ববর্তি রওশন আলী ও রমজান আলী’র বাড়িতে ছড়িয়ে পড়ে।
আব্দুর রহমান জানান,আগ্নিকান্ডে বসতবাড়ির চাল ধান,আসবাবপত্র ও কাপড়চোপড় সহ প্রায় ৪ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে গেছে।
পরে মেহেরপুর ফাঁয়ার সার্ভিসের একটি টিম এসে আগুন নিয়ন্ত্র্রণে আনেন।<%