মেহেরপুর নিউজ:
মেহেরপুরের গাংনী উপজেলা প্রশাসনের উদ্যোগে গাংনী উপজেলার বিভিন্ন এতিমখানায় এতিম শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা রহমান গাংনী উপজেলার বিভিন্ন এতিমখানায় অবস্থানরত শিশুদের হাতে এসকল শীতবস্ত্র তুলে দেন।