মেহেরপুর নিউজ:
মেহেরপুরের গাংনী উপজেলার ধলা সীমান্ত ফাঁড়ির বিওপি চোরাপথে আসা ভারতীয় বেঙ্গল টাইগার মদ উদ্ধার করেছে।
সোমবার ভোরের দিকে ধালা বিএপির টহলদল ১০ বোতল ভারতীয় বেঙ্গল বেঙ্গল টাইগার মদ উদ্ধার করে। ধলা বিওপির হাবিলদার শহিদুল আলম জানান সীমান্ত এলাকায় টহল শেষে ফেরার পথে পরিত্যক্ত অবস্থায় ১০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।