তোফায়েল হোসেন, গাংনী প্রতিনিধিঃ
মেহেরপুরের গাংনী পৌরসভার ৪,৫ ও ৬ নম্বর ওয়ার্ডে দুই নম্বর বিটের বিট পুলিশিং কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার সন্ধ্যা ৭টার দিকে কাথুলী মোড়ে ফজল মার্কেটে রানা হোমিও হলের সম্মুখে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
গাংনী থানা পুলিশের এসআই তারিকুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ ওবায়দুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্সপেক্টর (তদন্ত) সাজেদুল ইসলাম।
এবারের প্রতিপাদ্য বিষয় “বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি,” অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য মজিরুল ইসলাম, পৌর কাউন্সিলর নবিরউদ্দীন, আসালউদ্দীন ও বাবুল আক্তার। এ সময় শিক্ষক আব্দুর রকিবসহ ৪,৫ ও ৬ নম্বর ওয়ার্ডেের বিভিন্ন শ্রেনীপেশার মানুষ উপস্থিত ছিলেন।