মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৫ মে :
মেহেরপুর জেলার গাংনী উপজেলার বাসষ্ট্যান্ড এলাকা থেকে লিফলেট বিতরনের সময় হিযবুত তাওহীদেও ২ সদস্যকে আটক করেছে র্যাব-৬ গাংনী ক্যাম্পের সদস্যরা। আটককৃতরা হলেন,মেহেরপুর জেলা শহরের ইউসুফ আলী এবং গাংনী উপজেলার বামুন্দী গ্রামের জীবন আহমেদ। এছাড়াও র্যাব সদস্যরা তাদের কাছ থেকে জিহাদী বই,লিফলেট ও সিডি উদ্ধার করেছে।
র্যাব-৬ গাংনী ক্যাম্পের ইনচার্জ লে.সাজ্জাদ রায়হান জানান,আটককৃতরা জঙ্গী সংগঠন হিযবুল তাওহীদের সক্রিয় সদস্য। বাসষ্ট্যান্ড এলাকায় লিফলেট বিতরনের সময় র্যাব সদস্যরা তাদেরকে আটক করে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
র্যাব জানায়,আজ মঙ্গলবার বিকেল পৌনে ৫ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬ গাংনী ক্যাম্পের সদস্যরা জিহাদী লিফলেট বিতরনের সময় হাতেনাতে জঙ্গী সংগঠন হিযবুত তাওহীদের ২ সদস্য জীবন আহমেদ ও ইউসুফ আলীকে আটক করে র্যাব ক্যাম্পে নিয়ে যায়।