মেহেরপুর নিউজ:
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে মেহেরপুরের গাংনী উপজেলা সাবরেজিস্টার অফিসের উদ্যোগে গাছের চারা রোপন কার্যক্রমের উদ্ধোধন করা হয়েছে।
মঙ্গলবার মেহেরপুর জেলা আওয়ামিলীগের সাধারন সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ খালেক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চারা রোপণের উদ্বোধন ঘোষণা করেন। এসময় গাংনী উপজেলা সাব-রেজিস্ট্রার পারভেজ রানা, উপজেলা নকল নবিশ সমিতির সভাপতি নজরুল ইসলাম সাধারণ সম্পাদক ফাকের আলী প্রমুখ উপস্থিত ছিলেন।