মেহেরপুর নিউজ:
মেহেরপুরের গাংনী সূর্যোদয় স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত মহান স্বাধীনতা দিবসের মাসব্যাপী কুচকাওয়াজ প্রশিক্ষণ সমাপ্ত হয়েছে। বুধবার দুপুরের দিকে সূর্যোদয় স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে আনুষ্ঠানিকভাবে মাসব্যাপী প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সমাপনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানের প্রশিক্ষণার্থীরা সূর্যোদয় স্কুল এন্ড কলেজের ও পরিচালক আবুল কাশেমকে গার্ড অব অনার প্রদান করেন। এ সময় আবুল কাশেম প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। পরে সেখানে মনোজ্ঞ কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়। মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের দিন গাংনী মাঠে এই প্রশিক্ষিত শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে।