মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১১ মে:
মেহেরপুরের গোপালপুর গ্রামে পায়ে চলার রাস্তা নিয়ে সংর্ঘষে স্কুল ছাত্রী সাথী (১৪) ও মামা ওয়াজেল (৪৫) আহত হয়েছে। তাদের কে গ্রামবাসি গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে কর্তব্যরত ডাক্তার জানান আহত সাথীর বাম হাত ভেঙ্গে গেছে এবং ওয়াজেলের মাথায় ৭টা সেলাই হয়েছে তাদের অবস্থা এখন আশংকা মুক্ত।
জানাগেছে,মেহেরপুর সদর উপজেলার গোপালপুর গ্রামে ইনাইক মন্ডলের ছেলে ওয়াজেল বৃহস্পতিবার বিকালে তার পায়ে চলার রাস্তার উপর একটি বাঁশের খুটি পুততে গেলে প্রতিবেশি সেলিমের সাথে তার কথাকাটাকাটির এক পর্ষায়ে হাতাহাতি শুরু হলে ওয়াজেলের ভাগ্নী সাথী ঠেকাতে গেলে সেলিম সাথীর বাম হাতে বাঁশ দিয়ে আঘাত করলে সাথীর বাম হাত ভেঙ্গে যায় এ সময় ওয়াজেলের মাথা ফেটে গেলে গুরুতর আহত অবস্থায় স্থানিয় গ্রামবাসি তাদের কে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে।