মেহেরপুর নিউজ ২৪ ডট কম,৪ জুন :
মেহেরপুর সদর উপজেলার গোভীপুর গ্রামে গাছে আম পাড়ার সময় ডাল ভেঙ্গে নিচে পড়ে গিয়ে মারাত্নক আহত হয়েছে আসাদুল(৩৫) নামের এক আম পাড়া শ্রমিক । বর্তমানে সে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
মেহেরপুর জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মেহেরপুর নিউজ কে বলেন,আহত আসাদুল বাম হাতে আঘাতপ্রাপ্ত হয়েছে। তার বাম হাত ভেঙ্গে গেছে। তার সুস্থ হতে আরো বেশ কয়েকদিন সময় লাগবে।
আজ ৪ জুন শুক্রবার দুপুরের দিকে মেহেরপুর সদর উপজেলার গোভীপুর গ্রামের মকছেদ আলীর ছেলে আম পাড়া শ্রমিক আসাদুল প্রতিদিনের ন্যায় আম পাড়তে গাছে ওঠে। আম পাড়ার সময় গাছের ডাল ভেঙে সে গাছ থেকে নিচে পড়ে যায়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেয়া হয়।