মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ১৪ মার্চ:
মেহেরপুর সদর উপজেলার গোভীপুরে অভিযান চালিয়ে ৭০ বোতল ফেন্সিডিলসহ রহমত নামের এক মাদক ব্যাবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ। আটক রহমত সদর উপজেলার হরিরামপুর গ্রামের হাফিজ উদ্দিনের ছেলে।
শুক্রবার সকাল সোয়া ৭ টার দিকে মেহেরপুর ডিবি পুলিশের এ এস আই আব্দুল হান্নান সঙ্গীয় ফোর্স নিয়ে গোভীপুর গ্রাম থেকে তাকে আটক করে এবং শরীরের বিভিন্ন অংশে বেধে রাখা ৭০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে।
এএস আই আব্দুল হান্নান জানান, মাদক ব্যাবসায়ী হরিরামপুরের রহমত ফেন্সিডিল নিয়ে নিজ গ্রাম থেকে মেহেরপুরের দিকে আসছে এমন খবরের ভিত্তিতে তার নেতৃত্বে ডিবি পুলিশের একটি টিম মেহেরপুর সদর উপজেলার গোভীপুর গ্রামে অবস্থান নেয়। এ সময় রহমত গোভীপুর পৌছালে তাকে দেখে অস্বাভাবিক মনে হয় এবং ডিবি পুলিশ তাকে চ্যালেঞ্জ করে। এ সময় সে পালাবার চেষ্টা করলে তাকে আটক করা হয়। আটকের পরে তার শরীর তল্লাশি করে শরীরের বিভিন্ন অংশে বেধে রাখা ৭০ বোতল ফেন্সিঢিল উদ্ধার করে মেহেরপুর সদর থানায় নিয়ে আসা হয়।
তিনি আরো জানান, এ ঘটনায় রহমতের বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়েছ।