মেহেরপুর নিউজ:
মেহেরপুরের চাঁদপুরে আলগামনের মুখোমুখি সংঘর্ষে ফকির মোহাম্মদ ও একরামুল হক নামের দুই জন আহত হয়েছেন। আহত ফকির মোহাম্মদ মেহেরপুর সদর উপজেলার নতুন দরবেশপুর এবং একরামুল পুরাতন দরবেশপুর গ্রামের বাসিন্দা।
বুধবার দুপুরের দিকে মেহেরপুর সদর উপজেলা চাঁদপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন ফকির মোহাম্মদ তার আলগামন নিয়ে চুয়াডাঙ্গা দিকে যাবার পথে মেহেরপুর সদর উপজেলা চাঁদপুর নামক স্থানে বিপরীত দিক থেকে আসা অপর একটি আলগামনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ওই দুই ব্যক্তি আহত হন। খবর পেয়ে মেহেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সদস্যরা আহতদের উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।