মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২০ নভেম্বর:
ইনার হুইল ঢাকা ওয়েষ্ট ’র উদ্যোগে সদর উপজেলার চাঁদবিলে টর্নেডোর আঘাতে ক্ষতিগ্রস্থ চাঁদবিল বায়তুন নুর জামে মসজিদের সংস্কারের লক্ষে ২০ হাজার টাকা অনুদান প্রদান করা হয়।
আজ বুধবার বিকালে সাংবাদিক তুহিন আরন্য মসজিদ কমিটির সভাপতি আবু খয়ের বাবলুর হাতে নগদ ২০ হাজার টাকা তুলে দেন। এ সময় মেহেরপুর পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডা.এম এ বাশার, মসজিদ কমিটির সাধারন সম্পাদক আবু সালেহ খোকন উপস্থিত ছিলেন। উল্লেখ্য,সম্প্রতি টর্নেডোর আঘাতে চাঁদবিলের ব্যাপক ক্ষয়ক্ষতি হলে ইনার হুইল ঢাকা ওয়েষ্ট ’র উদ্যোগে খাদ্য ও শাড়ি কাপড় বিতরণ করা হয়। ওই সময় ইনার হুইল ঢাকা ওয়েষ্টের সভানেত্রী মুশফিকা রহমান মসজিদের সংস্খার কাজে সহযোগীতার আশ্বাস দিয়েছিলেন।