মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার চাঁদবিল গ্রামে মোমেনা খাতুন নামের (৬৬) বছর বয়সী এক বৃদ্ধা গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে।
শনিবার দুপুরের দিকে মোমেনা খাতুন তার নিজ বাড়িতে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন। মোমেনা খাতুন চাঁদবিল গ্রামের বাসিন্দা মেহেরপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আলতাব হোসেনের স্ত্রী।
পারিবারিক কলহের জের ধরে আত্মহত্যার ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। মোমেনার স্বামী আলতাফ হোসেন সহ তার এক ছেলে ও দুই মেয়ে সহ নাতি-নাতনি রয়েছে