মেহেরপুর নিউজ:
মেহেরপুরের জেলা ও দায়রা জজ হিসাবে মোঃ শহিদুল্লাহ যোগদান করেছেন। সোমবার দুপুরের দিকে মেহেরপুরের জেলা ও দায়রা জজ মোঃ শহিদুল্লাহ যোগদান করেন।
জেলা ও দায়রা জজ মোঃ শহিদুল্লাহ মেহেরপুরে এসে পৌঁছালে মেহেরপুর জেলা জজ কোর্টের বিচারক বৃন্দ তাকে স্বাগত জানান।এই সময় অতিরিক্ত জেলা ও দায়রা জজ রিপতি কুমার বিশ্বাস, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবু বক্কর, পি পি পল্লব ভট্টাচার্য প্রমুখ সেখানে উপস্থিত ছিলেন। মেহেরপুরের জেলা ও দায়রা জজ মোহাম্মদ ওয়ালীউর রহমান অন্যত্র বদলি হওয়ায় মোঃ শহিদুল্লাহ তার স্থলাভিষিক্ত হলেন।