মেহেরপুর নিউজ:
মেহেরপুরের জেলা প্রশাসক মোঃ আতাউল গণি টাঙ্গাইল জেলা প্রশাসক হওয়ায় মেহেরপুর জেলায় দ্বায়িত্বপ্রাপ্ত বগুড়া সেনানিবাসের ৪০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি এর অধিনায়ক লে. কর্ণেল ফকরুদ্দিন তাকে শুভেচ্ছা জানিয়েছেন।
বৃহস্পতিবার দুপুরের দিকে জেলা প্রশাসকের কক্ষে লে.কর্ণেল ফকরুদ্দিন তাকে শুভেচ্ছা জানান। উল্লেখ্য মেহেরপুর জেলা প্রশাসক মো আতাউল গনিকে টাংগাইল জেলার জেলা প্রশাসক হিসেবে বদলি করা হয়েছে।