মেহেরপুর নিউজ ২৪ ডট কম,৩০ এপ্রিল:
মেহেরপুর জেলা প্রশাসক মোঃ দেলওয়ার হোসেনকে বিদায় সংবর্ধনা দিয়েছে গাংনী উপজেলা প্রশাসন। আজ মঙ্গলবার সকালে গাংনী অফিসার্স ক্লাবে গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হোসেন আলী খোন্দকার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হেমায়েত উদ্দীন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আলমগীর হোসেন,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজনীন সুলতানা,মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুক্তার হোসেন,গাংনী উপজেলা সমাজ সেবা কর্মকর্তা শাহানা খাতুন।
বক্তব্য রাখেন,গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইমরান আহমেদ,কৃষি কর্মকর্তা মাজেদুল হক,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী দিলীপ কুমার সেন,উপসহকারী ভূমি কর্মকর্তা রমজান আলী, ষোলটাকা ইউনিয়নের সচিব জহুরুল ইসলাম প্রমুখ।