মেহেরপুর নিউজ :
“মুজিববর্ষে দেশে কেউ গৃহহীন থাকবে না” মাননীয় প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নে গৃহহীনদের জন্য চলমান গৃহ নির্মাণ কার্যক্রম পরিদর্শন করেছেন মেহেরপুরের জেলা প্রশাসক ডঃ মোহাম্মদ মুনসুর আলম খান।
সোমবার দুপুরের দিকে জেলা প্রশাসক মেহেরপুর সদর উপজেলা কুতুবপুর ইউনিয়নের মনোহরপুর গ্রামে নির্মাণাধীন গৃহ নির্মাণ কাজ পরিদর্শন করেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুহাম্মদ আবু সাঈদ, সদর উপজেলা নির্বাহি অফিসার মোঃ মাসুদুল আলম সেখানে উপস্থিত ছিলেন।