মেহেরপুর নিউজ:
মেহেরপুরের জেলা শিক্ষা অফিসার শাহিন আক্তার অন্যত্র বদলি হওয়ায় তাকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। আইসিটি ফোর এম্বাসেডরের উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে এই বিদায় সম্বর্ধনা দেওয়া হয়।
জাদুখালী স্কুল এন্ড কলেজের আইসিটি শিক্ষক মোছাঃ নার্গিস আরার সভাপতিত্বে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিদায় শিক্ষা অফিসার শাহীন আক্তার সবার কাছে দোয়া প্রার্থনা করেছেন।
এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষক ফজলুল করিম কবির। বিদায় অনুষ্ঠানে শিক্ষকদের পক্ষ থেকে বিদায়ী জেলা শিক্ষা অফিসার শাহিন আক্তারকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। শাহিন আক্তার গাইবান্ধা জেলার শিক্ষা অফিসার হিসাবে বদলী হন।