মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৯ নভেম্বর:
মেহেরপুর জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের উদ্যোগে মেহেরপুর সদর উপজেলার ঝাউবাড়িয়া গ্রামে টর্নেডোর ছোবলে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চাল ,ডাল ও ছোলা বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার বেলা ১১ টার দিকে মেহেরপুর সদর উপজেলার ঝাউবাড়িয়া গ্রামের ক্ষতিগ্রস্ত ১৫টি পরিবারকে ১০ কেজি চাল,৬ কেজি ডাল ও সাড়ে ৩ কেজি করে ছোলা বিতরণ করা হয়েছে। বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির মেহেরপুর জেলা ইউনিটের সহসভাপতি আলহাজ্ব গোলাম রসুল, ইউনিট প্রধান জিয়াউল হক উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে এ সকল ত্রাণতুলে দেন।