মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৪ অক্টোবর:
মেহেরপুরের জেলা প্রশাসক সাহান আরা বানু সরকারি রাজস্ব আদায়ের ব্যাপারে যথাযথ কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের নির্দেশ দিয়েছেন।
সোমবার সকালে জেলা প্রশাসক মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার মহাজনপুর ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন কালে ওই আহবান জানান। এ সসয় মহাজনপুর ইউনিয়নের চেয়ারম্যান আমাম হোসেন মিলু , ইউপি সদস্য আব্দুল হান্নান সেখানে উপস্থিত ছিলেন।