মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১২ জুন:
মেহেরপুর সদর উপজেলার দরবেশপুর গ্রামে জমি জমা নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষে মহিলাসহ ৫ জন আহত হয়েছে । আহতরা হলেন, সাইদ (৪৫) তার স্ত্রী ফরিদা (৩৫) ছেলে মাসুম(১৬) জাব্বার (৩৫) রহিমা (৫০)। আহতরা মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
মেহেরপুর জেনারেল হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক মেহেরপুর নিউজ কে বলেন,হাসপাতালে ভর্তি আহতরা আশংকা মুক্ত।
জানা যায়,আজ ১২ জুন শনিবার দুপুরের দিকে নুতন দরবেশপুর গ্রামের নুর ইসলাম ও করিম মন্ডলের শরিকানা জমি ভাগাভাগি কে কেন্দ্র করে উভয়ের মধ্যে বাকবিতন্ডার এক পর্যায়ে সংঘর্ষ বেধে যায় । সংঘর্ষে মহিলাসহ ৫ জন আহত হয় । আহতদের এলাকার লোকজন দ্রুত উদ্ধার মেহেরপুর জেনারেল হাসপাতালে পাঠায়।