মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলার জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পাওয়া শহিদুল ইসলাম চৌধুরীর নিয়োগ স্থগিত করা হয়েছে। আগামী বৃহস্পতিবার মেহেরপুর জেলার নতুন জেলা প্রশাসকের নাম ঘোষণা করা হতে পারে বলে জানা গেছে।
গত ২৫ জুন মেহেরপুর জেলা প্রশাসক মোঃ আতাউল গনি কে টাঙ্গাইল জেলার জেলা প্রশাসক হিসাবে বদলি করা হয় একই সাথে মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মো শহিদুল ইসলাম চৌধুরীকে মেহেরপুর জেলার জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হয়।
এদিকে হঠাৎ করে শহিদুল ইসলাম চৌধুরীর মেহেরপুর জেলা প্রশাসক হিসেবে নিয়োগ বাতিল করা হয় এবং আগামীকাল বৃহস্পতিবার মেহেরপুর জেলার নতুন জেলা প্রশাসক নিয়োগ দেয়া হবে বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে।