মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মেহেরপুরের নবাগত জেলা ও দায়রা জজ মোঃ শহীদুল্লাহকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার সকালে মেহেরপুর জেলা আইনজীবী ভবন মিলনায়তনে নবাগত জেলা জজকে সংবর্ধনা দেওয়া হয়।
মেহেরপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি মারুফ আহমেদ বিজনের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক এ কে এম জিল্লুর রহমানের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংবর্ধিত নবাগত জেলা জজ মোঃ শহীদুল্লাহ।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা জজ রিপতি কুমার বিশ্বাস, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিক, প্রবীন আইনজীবী খন্দকার একরামুল হক হীরা,পিপি পল্লব ভট্টাচার্য, মিয়াজান আলী, ইয়ারুল ইসলাম, আনোয়ার হোসেন, ইব্রাহিম শাহীন,আসাদুল আজম খোকন প্রমূখ। সংবর্ধনা অনুষ্ঠানের সংবর্ধিত জেলা ও দায়রা জজকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।