মেহেরপুর নিউজ:
মেহেরপুরের নবাগত জেলা প্রশাসক ডঃ মোহাম্মদ মনসুর আলম খান মেহেরপুরের মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্প মাল্য অর্পণ মুজিবনগর কমপ্লেক্স পরিদর্শন করেছেন।
মঙ্গলবার সকালের দিকে নবাগত জেলা প্রশাসক ডঃ মুহাম্মদ মনসুর আলম খান মুজিবনগর স্মৃতিসৌধ পুষ্পমাল্য অর্পণ শেষে সেখানে দোয়া করেন।
এদিকে নবাগত জেলা প্রশাসক মুজিবনগরে পৌঁছালে মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওসমান গনি জেলা প্রশাসক ডঃ মোহাম্মদ মনসুর আলী খানকে ফুল দিয়ে বরণ করে নেন।
পরে জেলা প্রশাসক মুজিবনগর স্মৃতি কমপ্লেক্স পরিদর্শন করেন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ তৌফিকুর রহমান,(রাজস্ব) মোহাম্মদ আবু সাঈদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদুল আলম,মুজিবনগর উপজেলা নিবার্হী কর্মকর্তা ওসমান গনি, গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা আর এম সেলিম শাহনেওয়াজ, সহকারী কমিশনার (ভূমি) মো, মাইনউদ্দিন,সিনিয়র সহকারী কমিশনার এম এম আরাফাত হোসেন, সহকারী কমিশনার মহিদুল হক, মিনহাজুল ইসলাম, সুজন দাশগুপ্ত, মিথিলা দাস,রাকিবুল ইসলাম,মাহমুদুল হাসান,নাহিদ হোসেন, মাসতুরা আমেনা প্রমূখ উপস্থিত ছিলেন।