আপডেট
মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ০৫ ফেব্রুয়ারি:
মেহেরপুর সদর উপজেলার নুরপুরে টাকাভাগাভাগি কেন্দ্র করে বিরোধের জেল ধরে সহযোগীদের বোমা ও গুলির আঘাতে আহত ডাকাত মনোরদ্দিন মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বুধবার রাত ৯টার দিকে সে মারা যায় বরে মেহেরপুর জেনারেল হাসপাতালের চিকিৎসক নিশ্চিত করেছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনার সময় মোটরসইকল নিয়ে ২ জন আরোহী নুরপুর বাজারে দাড়িয়ে থাকা মনোকে লক্ষ্য করে ২টি বোমা ও এক রাউন্ড গুলি ছোড়ে।
মেহেরপুর সদর থানার নবাগত অফিসার ইনচার্জ শেখ আতিয়ার রহমান মেহেরপুর নিউজকে জানান, নিহত ডাকাত মনোরদ্দিনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে দুটি ও দুটি চুরির মমলা রয়েছে।
উল্লেখ্য, বুধবার শেষ বিকালে মেহেরপুর সদর উপজেলার নুরপুর গ্রামে চকশ্যামনগর গ্রামের মুলুকের ছেলে মনোরদ্দিন সহ তার সহযোগীদের সাথে টাকা ভাগাভাগি এক পযার্য়ে তারা ক্ষিপ্ত হয়ে মনোরদ্দিনের উপর ক্ষিপ্ত হয়ে পর পর দুটি বোমা ছুড়ে মারে। এতে একটি বোমার আঘাতে তার এক হাতের কয়েকটি আঙ্গুল এবং অন্য বোমাতে শরিরের পেছনের অংশ ঝলসে যায়। তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে তার মৃত্যু হয়।