মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৮ আগষ্ট:
মেহেরপুর সদর উপজেলা পাটকেল পোতা গ্রামে গর্ত খোড়ার প্রতিবাদ করায় প্রতিপক্ষের হামলায় আব্দুল জব্বার নামের এক যুবক নিহত হয়েছে। জব্বারের মা সহ আরো ২ ব্যাক্তি আহত হয়েছে। বৃহস্পতিবার বিকালের দিকে কুষ্টিয়া নেওয়ার পথে জব্বারের মৃত্যু হয়। জানা গেছে মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নের পাটকেল পোতা গ্রামের গফুরের ছেলে তাহাজউদ্দীন ও তমেজ উদ্দীন প্রতিবেশী বৃহস্পতিবার সকালের দিকে রবকুলের জমিতে গর্ত খুঁড়ছিল ঐ সময় রবকুলের ছেলে জব্বার ও হাবিবুর এতে বাধা প্রদান করে। এ ঘটনায় কিপ্ত হয়ে তমেজ উদ্দীনের নেতৃত্বে তার লোকজন জব্বারদের বাড়িতে হামলা চালায়। হামলায় জব্বার তার মা রাজিয়া খাতুন ও বড় ভাই হাবিবুর রহমান আহত হয়। আহতদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে জব্বার ও তার মায়ের অবস্থা অবন্নতি ঘটলে কর্তব্যরত চিকিৎসক তাদের ২ জনকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রের্ফাড করেন। পথিমধ্যে জব্বারের মৃত্যু হয়।