মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার বাড়াদী পাটকেল পোতাই মোটরসাইকেল নসিমনের মুখোমুখি সংঘর্ষে ২ জন আহত হয়েছে। শুক্রবার বিকেল ৫ টার দিকে এই ঘটনা ঘটে।
জানা গেছে একটি পিকআপ ভ্যান কে নসিমন ওভারটেক করার সময় মোটরসাইকেল এর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। তাৎক্ষণিক ঘটনাস্থল থেকে পুলিশ বাহিনী ও ফায়ার সার্ভিস আহত দুজনকে উদ্ধার করে মেহেরপুর সদর হাসপাতালে নিয়ে যায়।
আহতরা হচ্ছে আলমডাঙ্গার আরশেদ আলীর ছেলে গিয়াস উদ্দিন (৫০) বাড়াদী বরশীবড়িয়ার মৃত আবু তালেবের ছেলে আমিনুল হক (৫৫)। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আহত গিয়াস উদ্দিনকে মেহেরপুর সদর হাসপাতাল থেকে কুষ্টিয়া সরকারি হাসপাতালে রেফার্ড করা হয়েছে।