মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৩ অক্টোবর :
মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর গ্রামে হাসেম (৩৮)নামের এক আওয়ামীলীগ কর্মী কে দুবৃত্তরা ধারালো অস্ত্রদিয়ে দুই পায়ের রগ ও দুই হাতের রগ কেটে দিয়েছে। তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে তার অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রের্ফাড করেছে।
আহত হাশেম সাংবাদিকদের জানান, আজ মঙ্গলবার আমি সন্ধার সময় বাড়ি থেকে পিরোজপুর বাজারে আসার সময় পিরোজপুর মাদ্রাসা ও কবর স্থান
সড়কের উপরে পৌছালে আগে থেকে ওতপেতে থাকা একই গ্রামের আজাহারের ছেলে লালন, সাধন,মিনাজের ছেলে আলাই,জবেদের ছেলে শ্যামল, দবিরের ছেলে জিয়া, খোকনের ছেলে শহিদুল হাশেমের পথরোধ করে তাকে ধারালো অস্ত্র দিয়ে উপর্যপুরি কুপিয়ে তার দুই পায়ের রগ ও দুই হাতের রগ কেটে দেয় এবং শরীরের বিভিন্ন অংশে আঘাত করে। এ সময় তার চিৎকারে স্থানিয় গ্রাম বাসী ছুটে এসে তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে।
মেহেরপুর জেনারেল হাসপাতালে ইমারজেন্সি মেডিকেল অফিসার ডাঃ আবুল কাশেম মেহেরপুর নিউজ কে জানান, হাশেমের দুই পায়ের রগ কুচিকুচি করে কাটা ও হাতের রগ একই ভাবে কাটা এবং মাথা সহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তার অবস্থা আশংকা জনক।
মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ মতিয়ার রহমান জানান, হাশেম কে পূব শত্রুতার জের ধরে কুপিয়েছে বলে ধারণা করা হচ্ছে। আহত হাশেম পিরোজপুর গ্রামের কাশেমের ছেলে।
শেষ খবর পাওয়া পষর্ন্ত হাশেমের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেজানা গেছে।