মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৪ সেপ্টেম্বর:
মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে দিন ব্যাপী ওয়াটসান মেলা অনুষ্ঠিত হয় ।
সোমবার এনজিও সংস্থা “সেতু” এর আয়োজনে ওয়াটসান মেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজনীন সুলতানা ।
সভাপতিত্ব করেন পিরোজপুর ইউপি চেয়ারম্যান সামসুল আলম । অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মাকবুলার রহমান, সেতু’র উপজেলা সমন্বয়কারী আমজাদ হোসেন, পিরোজপুর ইউনিয়নের ৩ নং ইউপি সদস্য ডাবলু শেখ, পিরোজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজনীন বাসার প্রমুখ।
ওয়াটসান মেলায় স্যানিটেশন বিষয়ক জারিগান ,পট গান ও নাটকের মাধ্যমে গ্রামের মানুষদের স্যানিটেশন ও হাইজিন বিষয়ে সচেতনতা সৃষ্টি করা হয় । এছাড়া মেলায় ৮ টি স্টলে স্যানিটেশন ও হাইজিন বিষয়ক উপকরন প্রদর্শিত হয় ।