মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৭ ডিসেম্বর:
মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর গ্রাম থেকে ২ টি শক্তিশালী বোমা উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার করা বোমা দু’টি নিষ্ক্রিয় করার রক্ষে সদর থানা চত্বরে বালতি ভর্তি পানিতে ডুবিয়ে রাখা হযেছে। এ ব্যাপারে মেহেরপুর সদর থানায় একটি সাধারন ডায়েরী হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ জানায়, সোমবার দুপুরে মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর গ্রামের ইছানুলের শিশুপুত্র মিজান (৫) ও একই গ্রামের মাখনের শিশুকন্যা মুনমুন (৫) সুতালী দিয়ে জড়ানো বলের মতো ২টি বস্তু কুড়িয়ে পেয়ে খেলা করতে থাকে। এক পর্যায়ে তা প্রতিবেশীদের নজরে পড়ে। তারা শিশু ২টিকে দ্রুত সরিয়ে নেয় এবং পার্শ্ববর্তী পিরোজপুর যৌথ বাহিনীর ক্যাম্পে জানায়। খবর পেয়ে ক্যাম্প ইনচার্জ এসআই সবুর সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে বোমা দুটি উদ্ধার করেন।
শিশুদের ভাষ্যমতে, তারা বোমা দুটি ওই গ্রামের তাজুলের বাড়ির পাশের ড্রেন থেকে কুড়িয়ে পেয়েছিলো।