মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৯ নভেম্বর:
মেহেরপুর সদর উপজেলার পিরোজপুরে আওয়ামীলীগ কর্মীদের হামলায় দোকানপাট ভাংচুর ও অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক বিএনপি কর্মী এবং পাল্টা হামলায় আওয়ামীলীগ কর্মী আহত হয়েছে। আহত আওয়ামীলীগ কর্মী আলমগীরকে ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার্ড করা হয়েছে।এ ঘটনায় পিরোজপুর গ্রামে চরম আতঙ্ক বিরাজ করছে। আজ শুক্রবার বিকালের দিকে ওই ঘটনা ঘটে।
জানা গেছে,বিরোধদিলের অবরোধ চলাকালে মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর গ্রামে শিবিরকর্মীরা স্থানীয় আওযামীলীগের এক নেতার একটি প্রি ক্যাডেট ভাংচুরের চেষ্টা করে। ওই ঘটনার জের ধরে আজ আওয়ামলিীগ কর্মীরা দেশি বিভিন্ন ধরনের অস্ত্রসাজে সজ্জিত হয়ে বিএনপি ও শিবির নেতাকর্মীদের খুজতে থাকে। এক পর্যায়ে তারা কয়েকটি দোকানে হামলা চালিয়ে ভাংচুর শেষে আগুন ধরিয়ে দেয়।
এ সময় আওয়ামীলীগ কর্মীরা দয়ালের ছেলে ইউনুসকে কুপিয়ে জখম করে। তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেয়া হয়। খবর পেয়ে মেহেরপুর দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে আনে। এদিকে এ ঘটনার পরপরই বিএনপি কর্মীরা রহিদুলের ছেলে আলমগীর বাড়ি ফেরার সময় তার উপর হামলা চালায়। এত সে মারাত্মক জখম হয়। পরে তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার্ড করে। এদিকে এ ঘটনায় পিরোজপুর গ্রামে আতঙ্ক বিরাজ করছে।
