মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৮ জুন:
মেহেরপুরের পুলিশ পৃথক পৃথক অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত এক আসামি আটকসহ ৩ টি বোমা উদ্ধার করেছে।
শুক্রবার মেহেরপুর সদর ও গাংনী থানা পুলিশ ওই অভিযান চালায়। জানা গেছে, মেহেরপুর সদর থানার পুলিশ এদিন গভীর রাতে মেহেরপুর শহরের ফুলবাগানপাড়া থেকে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি শহরের ফুল বাগানপড়ার নূর মোহম্মদের ছেলে জামিলকে আটক করে। এদিকে একই দিকে গাংনী থানা পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে গাংনী থানাপাড়ার আজিল মালিথার ছেলে হাফিজুলের বাড়ি থেকে পরিত্যক্ত অবস্থায় ৩টি বোম উদ্ধার করে।