মেহেরপুর নিউজ:
মেহেরপুরের পুলিশ সুপার এস এম মুরাদ আলি খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসেবে নির্বাচিত হয়েছেন। সোমবার মাসিক সভায় এ ঘোষণা দেওয়া হয়।
খুলনা বিভাগীয় ডিআইজি ড. খন্দকার মহিদ উদ্দিন (বিপিএম) এর সভাপতিত্বে জুম কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত ডিআইজি +এডমিন এন্ড ফিনান্স) কে এম নাহিদুল ইসলাম, অতিরিক্ত ডিআইজি (অপারেশন অ্যান্ড ক্রাইম) মোঃ নজরুল ইসলাম বিপিএম পিপিএম। জুম কনফারেন্সে খুলনা বিভাগের ১০ জেলার পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
সভায় মাদকদ্রব্য উদ্ধার, চোরাচালান, ওয়ারেন্ট সহ বিভিন্ন মানদন্ড মূল্যায়নে খুলনা রেঞ্জের সেরা পুলিশ সুপার হিসেবে মেহেরপুরের পুলিশ সুপার এস এম মুরাদ আলীর নাম ঘোষণা করা হয়। আলোচনা সভায় খুলনা বিভাগের ১০ টি জেলার চোরাচালান, মাদক উদ্ধার, ওয়ারেন্ট তামিল সহ বিভিন্ন বিষয় নিয়ে পর্যালোচনা করা হয়। পরে জেলার শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসেবে মেহেরপুরের পুলিশ সুপার এস এম মুরাদ আলীর নাম ঘোষণা করা হয়। এদিকে মেহেরপুরের পুলিশ সুপার এস এম মুরাদ আলি খুলনা বিভাগের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হওয়ায় জেলা পুলিশের সকল কর্মকর্তা পুলিশ সুপারকে অভিনন্দন জানিয়েছেন।