মেহেরপুর নিউজ:
মেহেরপুর পৌরসভার মেয়র মাহফুজ রহমান রিটন ও সচিব তৌফিক রহমান ভারতের দিল্লি ও রাজস্থানের ৪ দিনব্যাপী সিটি ওয়াইন ইনক্লুসিভ স্যানিটেশন বিষয়ক কর্মশালা শেষে মেহেরপুরে ফিরলে মেহেরপুর পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের উদ্যোগে সংবর্ধনা অভিজ্ঞতা বিনিময় সভার আয়োজন করা হয়।
পৌর মেয়র মাহফুজুর রহমানের সভাপতিত্বে অভিজ্ঞতা ও মতবিনিময় সভায় বক্তব্য রাখেন পৌর সচিব শফিকুর রহমান,প্র্যাকটিক্যাল এ্যকশন বাংলাদেশের প্রতিনিধি তানভীর আহমেদ, প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন, কাউন্সিলর আল মামুন,জাফর ইকবাল, নুরুল হাসান রাজিব প্রমূখ। এরা কি পৌর মেয়র ও সচিব কে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।