মেহেরপুর নিউজ:
মেহেরপুরের প্রাক্তন ফুটবল খেলোয়াড় মেহেরপুর শহরের মহিলা কলেজ পাড়ার বাসিন্দা আবুল কালাম আজাদ পিন্টু ইন্তেকাল করেছেন (ইন্না———— রাজিউন)।
শনিবার দুপুরের দিকে মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পিন্টু মৃত্যুবরণ করেন। জানা গেছে দুপুরের দিকে হঠাৎ পিন্টু অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জীবন হাসপাতালে নেওয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক পিন্টুকে মৃত্যু ঘোষণা করেন। পিন্টুর স্ত্রী এক সন্তানসহ বহু গুণ আগ্রহী রয়েছে।