মেহেরপুর নিউজ:
বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্ম শতবর্ষ উদযাপন উপলক্ষে মেহেরপুর সদর উপজেলার বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে বৃক্ষরোপণ করা হয়েছে।
শুক্রবার সকালের দিকে বিদ্যালয় চত্বরে বৃক্ষরোপণ করা হয়। বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু লায়েছ লাবলু উপস্থিত থেকে বৃক্ষ রোপন করেন। এ সময় অন্যদের মধ্যে এস এম সির সভাপতি জহুরুল ইসলাম, পিটিএ কমিটির সভাপতি সমেজ উদ্দীন, সহকারী শিক্ষক শরিফুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।