মেহেরপুর নিউজ ২৪ ডট কম,৩১ মে:
মেহেরপুরের সদর উপজেলার বর্শিবাড়িয়া গ্রামের একটি কাঁঠাল বাগান থেকে পলিথিন ব্যাগে মোড়ানো অবস্থায় ১ টি সাটারগান ও ২টি শক্তিশালী বোমা উদ্ধার করেছে র্যাব-৬ গাংনী ক্যাম্পের সদস্যরা। উদ্ধার করা অস্ত্র ও বোমা র্যাব হেফাজতে রয়েছে বলে র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।
র্যাব-৬ গাংনী ক্যাম্প ইনচার্জ লে.সাজ্জাদ রায়হান জানান,সন্ত্রাসীরা অস্ত্র ও বোমা কাঁঠাল বাগানের ভিতরে লুকিয়ে রেখে ছিলো। গোপন সূত্রের খবরে র্যাব অভিযান চালিয়ে এগুলো উদ্ধার করেছে। তবে অস্ত্র রাখার দায়ে কাউকে আটক করা সম্ভব হয়নি।
র্যাব জানায়,বুধবার দিবাগত রাত ৪ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬ গাংনী ক্যাম্পের সদস্যরা মেহেরপুর সদর উপজেলার বর্শিবাড়িয়া গ্রামে অভিযান চালায়। র্যাব সদস্যরা একই গ্রামের ছাত্তারের কাঁঠাল বাগানের ভিতর থেকে ১ টি সাটারগান ও ২টি শক্তিশালী বোমা উদ্ধার করে।